প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
বোয়ালমারীতে বাস-ট্রাক দুর্ঘটনার তিন দিন পর যুবকের লাশ ভেসে উঠল।
মোঃ মিলন শেখ , উপজেলা প্রতিনিধি বোয়ালমারী ||
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মহিশালা এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের তিন দিন পর মো. হাফিজুর রহমান মোল্লা নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বুধবার (১৯ আগস্ট) সকালে মাঝকান্দী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাইকহাটী পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে পানিতে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের কার্যক্রম শুরু করেন।বোয়ালমারী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, পাইকহাটী পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে পানিতে একটি লাশ ভেসে ওঠার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।নিহত হাফিজুর রহমান মোল্লা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের বাসিন্দা। তিনি কাওছার মোল্লার ছেলে এবং বোয়ালমারী ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ছিলেন।এর আগে গত সোমবার (১৭ আগস্ট) মহিশালা এলাকায় যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর থেকেই হাফিজুর রহমান নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।তিন দিন পর বুধবার সকালে দুর্ঘটনাস্থলের কাছাকাছি পানিতে তার লাশ ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যরা লাশটি হাফিজুর রহমান মোল্লার বলে শনাক্ত করেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধারের পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত