প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
তেলের মজুদ দেড় মাস থেকে ছয় মাসে উন্নীত করবে সরকার: প্রতিমন্ত্রী সাকি
নিজস্ব প্রতিবেদক ||
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬দেশে তেলের মজুদ বর্তমান দেড় মাসের চাহিদা থেকে ধীরে ধীরে ছয় মাসে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।বুধবার (১৯ আগস্ট) আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেড় মাসের তেলের মজুদ আছে। এটি দ্রুতই তিন মাস করা হবে। আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা হিসেবে এটিকে ছয় মাস করার পরিকল্পনা করছি।’গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে বয়লার বা কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছিল। বর্তমানে সেই সমস্যা সমাধান করা হয়েছে।তিনি বলেন, দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ নেই। এ সংকট মোকাবিলায় সরকার গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য বিদ্যুতের দিকে গুরুত্ব দিচ্ছে।প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুতে সাময়িক সংকট তৈরি হয়েছিল এবং তা দূর করার জন্য সরকার কাজ করছে। প্রয়োজন মেটাতে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে।তবে শুধু গ্যাস আমদানি করলেই হবে না উল্লেখ করে তিনি বলেন, আমদানি করা গ্যাস ব্যবহারের জন্য এলএনজি স্টেশনও প্রয়োজন। এসব অবকাঠামো স্থাপন করতে কিছুটা সময় লাগবে।সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে জ্বালানি মজুদ বাড়ানোর পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সংকটও ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত