প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের নিরাপত্তায় ঐতিহাসিক বিল পাস—১,৩১১ কোটি টাকা ব্যয়ে রামু ক্যান্টনমেন্ট হচ্ছে পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি।
মোঃ তরিকুল ইসলাম তাকি, ঢাকা- পল্টন থানা প্রতিনিধি ||
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) গুরুত্বপূর্ণ সভায় দেশের সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত বড় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ১,৩১১ কোটি টাকা ব্যয়ে রামু ক্যান্টনমেন্টকে আরও আধুনিক ও শক্তিশালী পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি হিসেবে গড়ে তোলা হবে। যেখানে আগের চেয়ে বেশি সংখ্যক সেনা মোতায়েন এবং আধুনিক সামরিক সুবিধা নিশ্চিত করা হবে।সম্প্রতি যখন ভারত পার্বত্য অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে গোপনে সাহায্য করছে—এমন অভিযোগ উঠছে এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলো ফাইবার-অপটিক-নিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করছে, তখন এই অঞ্চলের নিরাপত্তার জন্য বিষয়টি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরকারের এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত