প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ-বাছিরের নেতৃত্বে চট্টগ্রামে হাজারো নেতাকর্মীর বিশাল মিছিল
ইসমাইল। ||
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এক বিশাল বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ।বর্ণাঢ্য মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।মিছিল শেষে শহিদুল ইসলাম শহীদ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় রাজপথের আন্দোলন-সংগ্রামে বীরদর্পে ছিল, আছে এবং থাকবে। বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”তিনি আরও বলেন, “‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে রাজপথে সর্বদা সক্রিয় রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশ ও জনগণের কল্যাণে আমাদের এই পথচলা আরও শক্তিশালী হোক—এটাই প্রত্যাশা।”বর্ণাঢ্য মিছিলে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. বাসির, চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আকিব, মো. সোহেল, মো. নুর আলম, মো. সুমন, মো. খোরশেদ, মো. সুজন, মো. হেলাল, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মাহিদুল ইসলাম মাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত