প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক, ৫০ গ্রাম গাঁজা উদ্ধার
মো: কালাচান, উপজেলা প্রতিনিধি সারিয়াকান্দি (বগুড়া) ||
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় থানার নিয়মিত অভিযানের অংশ হিসেবে সদর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসংক্রান্ত অভিযোগে নিজ বাটিয়া গ্রামের জিকো কুমার সাহা (৩৮), পিতা—ভবানন্দ সাহা, মাতা—নিভা রানী সাহা এবং শ্রী সঞ্জয় সরকার (২৪), পিতা—ইন্দ্রনাথ সরকার, মাতা—শ্রীমতি গীতা রানীকে আটক করা হয়।পুলিশের দাবি, অভিযানে তাদের কাছ থেকে ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পৃথকভাবে ৫০ গ্রাম গাঁজা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মাদকবিরোধী অভিযানে পুলিশের কঠোর অবস্থানসারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আসাদুজ্জামান আসাদ বলেন, “মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে সারিয়াকান্দি থানা পুলিশের অভিযান কঠোরভাবে অব্যাহত থাকবে। অপরাধী যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।”তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জুয়া কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানান। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। অপরাধমুক্ত সারিয়াকান্দি গড়তে পুলিশের সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”“জনগণের সহযোগিতা ছাড়া অপরাধ দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কার্যক্রম সফলভাবে পরিচালনা করা কঠিন।” অপরাধসংক্রান্ত তথ্য প্রদানকারীদের পরিচয় ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও থানা পুলিশ অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত