প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
নওগাঁয় ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁ সদর থানার অভিযানে মোহাম্মদ সিয়াম হোসেন (২০) নামে এক যুবককে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৮টা ৩০ মিনিটের দিকে নওগাঁ সদর থানার পুলিশ অভিযান পরিচালনা করে বোয়ালিয়া ইউনিয়নের গাবতলীর মোড় এলাকা থেকে তাকে আটক করে।আটক সিয়াম হোসেন নওগাঁ সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।পুলিশ জানায়, অভিযানে তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত