প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
রাজাপুরে ব্রিজ থেকে পড়ে নদীতে নিখোঁজ যুবক, আজ চলছে উদ্ধার অভিযান
আব্দুল্লাহ আল নোমান, জেলা প্রতিনিধি ঝালকাঠি ||
ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকায় বেদুরিয়া নদীর ব্রিজ থেকে পড়ে "নূর হোসেন (২৫)" নামের এক যুবক নদীর পানিতে নিখোঁজ হয়েছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় পুটিয়াখালীর বেদুরিয়া নদীর ব্রিজের রেলিং এর উপরে বসে আড্ডা দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধারের চেষ্টা করেও তাকে খুঁজে পাননি।নিখোঁজ নূর হোসেন রাজাপুর উপজেলার ৫নং ওয়ার্ডের হানিফ আকনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এপিলেপসি (Epilepsy) রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে রাত থেকেই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযান শুরু করে। আজ বৃহাস্পতিবার সকালেও ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।নূর হোসেনের নিখোঁজের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার পরিবার ও স্বজনরা নদীর তীরে অবস্থান করে স্বজনের অপেক্ষায় রয়েছেন।প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত