প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
বিএনপি মুখে এক, কাজে আরেক: নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার। ||
বিএনপি কথায় এক ধরনের অবস্থান দেখালেও বাস্তবে ভিন্নভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে জাতীয় সংসদ ভবনে প্রবেশের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, গণভোটের রায় বাস্তবায়নের পর রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে তারা প্রত্যাশা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি।সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ বিষয়ে সংস্কারের কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও সম্মানজনক হতো।এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, বিএনপি সরকার গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে তা করছে না।তিনি বলেন, প্রতিযোগিতামূলক গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই তারা রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছেন।নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি মুখে এক কথা বললেও কাজে ভিন্ন অবস্থান নিচ্ছে। দলটি জুলাই সনদ ও গণভোটের বিপরীত অবস্থানে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান নাহিদ ইসলাম।
সূত্র: আমার দেশ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত