প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
এনসিপির সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক
স্টাফ রিপোর্টার। ||
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার সকালে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এনসিপির মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও প্রবাসীবিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং দুই পক্ষের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়।আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।এনসিপির প্রতিনিধিদলে উপকমিটির সদস্য আলাউদ্দিন মোহাম্মদ, মাহবুব আলম, নাভিদ নওরোজ শাহ ও মঞ্জিলা ঝুমা উপস্থিত ছিলেন।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত