প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতিকে প্রথম শুভেচ্ছা জানিয়েছে যে দুই দেশ
নিজস্ব প্রতিবেদক ||
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও চীন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর ঢাকার ব্রিটিশ হাইকমিশন ও চীনা দূতাবাস পৃথক বার্তায় তাঁকে শুভেচ্ছা জানায়।চীনা দূতাবাসের অভিনন্দন বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।বার্তায় বলা হয়, বাংলাদেশ-চীন সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বেইজিং। নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎকেন্দ্রিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় চীন।পারস্পরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের পাশাপাশি উভয় দেশের জনগণ আরও বেশি সুফল পাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।অন্যদিকে, ঢাকার ব্রিটিশ হাইকমিশনও নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে।ব্রিটিশ হাইকমিশনের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের ঘনিষ্ঠ অংশীদারত্বকে আরও শক্তিশালী করতে নতুন রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী যুক্তরাজ্য।২৫৫ ভোটে নির্বাচিত মির্জা ফখরুলবৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়।প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফল ঘোষণা করে জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে ৩৪৩টি ব্যালট ব্যবহার করা হয় এবং ছয়টি ব্যালট অব্যবহৃত থাকে।ভোটের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে।শপথ অনুষ্ঠানে তাঁকে শপথ পড়াবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি কায়সার কামাল। শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত