প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির বাইরেও ১১ ভোট পেয়েছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির বাইরেও ১১ ভোট পেয়েছেন মির্জা ফখরুল ||
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপি জোটের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট দেন ৩৪৩ জন। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করেন।নির্বাচনের ফল বিশ্লেষণে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের কাছ থেকে মোট ২৪৪টি ভোট পেয়েছেন।এর মধ্যে বিএনপির সাধারণ আসনের ২০৮ জন সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ৩৬ জন সদস্য তাঁকে ভোট দিয়েছেন। অর্থাৎ দলীয়ভাবে বিএনপির মোট ভোট দাঁড়ায় ২৪৪টি।তবে চূড়ান্ত ফলাফলে মির্জা ফখরুল পেয়েছেন ২৫৫ ভোট। অর্থাৎ বিএনপির নিজস্ব ভোটের বাইরে তিনি আরও ১১টি ভোট পেয়েছেন।প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির বাইরে মির্জা ফখরুলের পক্ষে ভোট দিয়েছেন জোটের তিনজন সংসদ সদস্য, স্বতন্ত্র সাতজন সংসদ সদস্য এবং ‘হাতপাখা’ প্রতীকে নির্বাচিত একজন সংসদ সদস্য।হিসাব অনুযায়ী—বিএনপির নিজস্ব ভোট: ২৪৪জোটসঙ্গীদের ভোট: ৩স্বতন্ত্র সংসদ সদস্যদের ভোট: ৭হাতপাখা প্রতীকের একজন সংসদ সদস্যের ভোট: ১মোট: ২৫৫ ভোটফলে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় ভোটের বাইরে আরও ১১টি ভোট পেয়েছেন।অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ নেওয়ার কথা রয়েছে। শপথের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত