প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
নেতানিয়াহুর পরিকল্পিত ফাঁদে পা দেবে না তুরস্ক
ডেক্স রিপোর্ট। ||
সিরিয়ায় ইসরাইলি হামলার পর তুরস্ক অভিযোগ করেছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য নতুন করে একটি ফাঁদ তৈরি করছেন। তবে তুরস্ক ওই ফাঁদে পা দেবে না বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর।গত সপ্তাহে সিরিয়ার ইদলিবের আবু-জুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরাইল। ওই ঘাঁটিতে তুরস্ক সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে—এমন দাবি করেছিল ইসরাইল। তবে তুরস্ক ও যুক্তরাষ্ট্র উভয় দেশই এ দাবি নাকচ করেছে।বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর জানায়, নেতানিয়াহুর মতো ব্যক্তির তৈরি ফাঁদ এড়িয়ে চলার মতো যথেষ্ট অভিজ্ঞতা তুরস্কের রয়েছে। তাদের ভাষ্য, নেতানিয়াহুর উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করা।ইসরাইলি হামলায় বিমানঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে ইসরাইল দাবি করে, হামলার কয়েক ঘণ্টা আগে তুরস্কের একটি সামরিক প্রতিনিধি দল ওই ঘাঁটিতে অবস্থান করেছিল। তবে তুরস্ক এই দাবিও প্রত্যাখ্যান করেছে।সিরিয়ার একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, তুরস্কের প্রতিনিধি দলটি বিমানঘাঁটিতে গিয়েছিল মূলত সেটি পুনর্গঠনের বিষয়টি পরিদর্শন করতে।তবে নেতানিয়াহু দাবি করেছেন, তুরস্কের সেনারা ওই বিমানঘাঁটিতে গিয়েছিল।তার দাবি, সেখানে তুরস্কের সেনাদের উপস্থিতি ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।ইসরাইলি আর্মি রেডিওকে নেতানিয়াহু বলেন, উত্তরাঞ্চলের দিকে তুরস্কের সামরিক বাহিনী এগিয়ে এলে ইসরাইল তা মেনে নেবে না, কারণ এটিকে তারা নিজেদের জন্য হুমকি হিসেবে দেখছে।
সূত্র: দ্য নিউ আরব
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত