প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
বুলবুল হত্যার প্রতিবাদে ঢাকায় ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ
আতিকুল ইসলাম তাকিব। ||
নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা মুজাহিদুল ইসলাম বুলবুল হত্যার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।শুক্রবার (২১ আগস্ট) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সংগঠনটির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ইসলামী যুব আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বুলবুল হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।নেতারা বলেন, দেশে কোনো ধরনের সন্ত্রাস, দখলদারত্ব কিংবা অন্যায়-অবিচয় মেনে নেওয়া হবে না। তারা অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে আবারও ‘ফ্যাসিবাদের ঘ্রাণ’ পাওয়া যাচ্ছে। তবে কোনো ধরনের ভয়ভীতি বা চাপকে তারা তোয়াক্কা করবেন না বলেও ঘোষণা দেন।বক্তারা আরও বলেন, বুলবুল হত্যার বিচারসহ ন্যায়বিচার নিশ্চিত করা না হলে সারাদেশে গণআন্দোলন গড়ে তোলা হবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত