প্রিন্ট এর তারিখ : ২২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬
বোহাইলে হামলার অভিযোগ, বিএনপির আলম বাদশাসহ আহত অনেকে বোহাইল ইউনিয়ন বিএনপি ও যুবদলের তীব্র নিন্দা
মো: কালাচান, উপজেলা প্রতিনিধি সারিয়াকান্দি (বগুড়া) ||
বোহাইলে শাহ জিহাদুলসহ আওয়ামী লীগ সন্ত্রাসী ও ভূমিদস্যুদের হামলা: বিএনপির আলম বাদশাসহ অনেকে আহত, তীব্র নিন্দা বোহাইল ইউনিয়ন বিএনপি ও যুবদলেরবগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির আলম বাদশাসহ কয়েকজন আহত হয়েছেন বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বোহাইল ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এ ঘটনায় বোহাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান খান দুলাল, বোহাইল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিক খান, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, বোহাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ চান মিয়া, লাঞ্জু, শাকিল, ছাত্রনেতা মিজানুর রহমান, ছাত্রনেতা শাহজামালসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ, রাজনৈতিক বিরোধ ও স্থানীয় বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থক হিসেবে পরিচিত একটি পক্ষ বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের দাবি, এ ঘটনায় আলম বাদশাসহ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ভূমি-সংক্রান্ত বিরোধে জড়িত থাকার অভিযোগও করা হয়েছে।অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের নাম১. শাহ জিহাদুল ইসলাম (৫৭)পিতা: মৃত দোলা ফকিরগ্রাম: আদবাড়িয়া২. আলামিন মুন্সি (৫২)পিতা: মৃত মুন্তা মুন্সিগ্রাম: চর মাঝিরা৩. কামরুল ইসলাম (৩৮)পিতা: হায়দার আলীগ্রাম: বৈইরা, ধুনট৪. রাকিব (২৫)পিতা: আলামিন মুন্সিগ্রাম: চর মাঝিরা৫. শুকুর মুন্সি (৬৩)পিতা: মৃত ইদ্রিস আলী মুন্সিগ্রাম: চর মাঝিরা৬. গফুর মুন্সি (৫৫)পিতা: মৃত সিদ্দিক মুন্সিগ্রাম: চর মাঝিরা৭. হুমায়ুন মুন্সি (২৮)পিতা: রমজান মুন্সিগ্রাম: চর মাঝিরা৮. মোনায়েম মুন্সি (২৬)পিতা: রমজান মুন্সিগ্রাম: চর মাঝিরা৯. অফিল মুন্সি (৫০)পিতা: মৃত ইদ্রিস মুন্সিগ্রাম: চর মাঝিরা১০. রাসেল মুন্সি (৩৩)পিতা: গফুর মুন্সিগ্রাম: চর মাঝিরা১১. নাসিম মুন্সি (৩২)পিতা: আব্দুর রশিদ মুন্সিগ্রাম: চর মাঝিরা১২. বাবু মুন্সি (২৪)পিতা: রমজান মুন্সিগ্রাম: চর মাঝিরা১৩. আজম মুন্সি (২৭)পিতা: আব্দুর রশিদ মুন্সিগ্রাম: চর মাঝিরা১৪. আসাদ মিয়া (২৬)পিতা: শুকুর মুন্সিগ্রাম: চর মাঝিরা১৫. শিপন ব্যাপারি (৪৫)পিতা: মৃত উসমান ব্যাপারিগ্রাম: পৌতিবাড়ী১৬. রাকিব মুন্সি (২৬)পিতা: গফুর মুন্সিগ্রাম: চর মাঝিরাবিএনপি নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা স্থানীয় প্রভাব ব্যবহার করে কোনো ধরনের হামলা, ভয়ভীতি বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা মেনে নেওয়া হবে না। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত হামলাকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা এবং আহতদের যথাযথ চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।তবে তালিকায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং আইনগত অবস্থান নির্ধারণে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও নথিপত্র গুরুত্বপূর্ণ।বোহাইল ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত