প্রিন্ট এর তারিখ : ২৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টার। ||
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাসনামলে গত ১৭ বছর সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।তথ্যমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম স্তম্ভ। গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিকাশে সংবাদমাধ্যমের ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই।তিনি বলেন, সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে বিবেচনায় রেখে কাজ করতে হবে।আন্দালিভ রহমান পার্থ বলেন, তাদের কর্মকাণ্ডে যেন কোনো ধরনের অন্যায় না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। সবাইকে দলগতভাবে বা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। জনগণ তাদের ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত