প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬
নারায়ণগঞ্জ সদর উপজেলায় OCV Campaign 2026-এর দ্বিতীয় দিনেও মাঠ পর্যায়ে সক্রিয় লজিক অফ বাংলাদেশ
শাহনেওয়াজ , জেলা প্রতিনিধি ( ঢাকা দক্ষিণ ) ||
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত Oral Cholera Vaccination (OCV) Campaign 2026-এর মাঠ পর্যায়ের কার্যক্রমে দ্বিতীয় দিনেও পেশাদারিত্বের সাথে সহযোগিতা করে যাচ্ছে লজিক অফ বাংলাদেশ।সারাদেশের ৭টি উপজেলা এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭টি থানায় বাস্তবায়িত হতে যাওয়া এই জাতীয় ক্যাম্পেইনের আওতাভুক্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা, এবং এই সুবাদেই এই গুরুত্বপূর্ণ উদ্যোগের সাথে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছে লজিক অফ বাংলাদেশ।আজ ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে মাঠ পর্যায়ের সার্বিক সহযোগিতার জন্য লজিক অফ বাংলাদেশ এর প্রতিনিধি দল নির্ধারিত টিকাদান কেন্দ্রে দায়িত্বশীলতার সাথে উপস্থিত থেকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে টিকাদান কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করেন। লজিক অফ বাংলাদেশ এর ফাউন্ডার ডিরেক্টর জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মাশরুর পারভেজ রাফি এর নেতৃত্বে প্রতিনিধি দল এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।এই ক্যাম্পেইনে সহযোগিতায় ছিল World Health Organisation (WHO), UNICEF এবং IFRC।কলেরার মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে ভ্যাকসিন ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে কমিউনিটি এনগেজমেন্ট ও সচেতনতা তৈরির কাজে যুক্ত থাকতে পেরে লজিক অফ বাংলাদেশ গর্বিত। আগামী দিনগুলোতেও এই দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে আশাবাদী এলওবি হেডকোয়ার্টার। লজিক অফ বাংলাদেশ বিশ্বাস করে, স্বাস্থ্যসেবায় উদ্যমী তরুণদের এই সম্পৃক্ততাই গড়ে তুলবে একটি সুস্থ ও সচেতন বাংলাদেশ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত