প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
নিবন্ধন পুনর্বহাল পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা সাংবাদিক ইলিয়াসের
স্টাফ রিপোর্টার। ||
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশের পর অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর বাতিল করা নিবন্ধন পুনরায় কার্যকর করা হয়েছে। ২৩ আগস্ট তথ্য অধিদফতরের জারি করা একটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। এর ফলে পোর্টালটি আবারও আনুষ্ঠানিকভাবে সংবাদ কার্যক্রম পরিচালনার আইনগত সুযোগ ফিরে পেয়েছে।এর আগে ২০২৫ সালের ২২ ডিসেম্বর তৎকালীন অন্তর্বর্তী সরকার ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন সাময়িকভাবে বাতিল করেছিল। পরে নিবন্ধন পুনর্বহালের জন্য নির্ধারিত নিয়ম মেনে আবেদন করে পোর্টাল কর্তৃপক্ষ। দীর্ঘ পর্যালোচনা ও প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সরকার নিবন্ধনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়।২০২৫ সালের ১৬ জুলাই জুলাই আন্দোলনের চেতনা ও বিভিন্ন সামাজিক বাস্তবতাকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে অনলাইন নিউজ পোর্টালটি। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতা, সাংবাদিক, ব্যবসায়ী, জুলাই শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।নিবন্ধন ফিরে পাওয়ার পর প্রতিক্রিয়ায় বাংলা এডিশন কর্তৃপক্ষ জানায়, সত্য ও ন্যায়ের পক্ষে তাদের বস্তুনিষ্ঠ অবস্থান অব্যাহত থাকবে। সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার তুলে ধরা এবং নির্ভীকভাবে সঠিক তথ্য প্রকাশ করাই তাদের সাংবাদিকতার প্রধান লক্ষ্য থাকবে।
সূত্র: আজাদী ডাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত