প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ও ডেঙ্গু রোগী ভর্তি, বেড সংকটে রোগীরা
আব্দুল্লাহ আল নোমান, জেলা প্রতিনিধি ঝালকাঠি ||
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ও ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে "১১ জন হাম আক্রান্ত" এবং "১৩ জন ডেঙ্গু আক্রান্ত" রোগী ভর্তি রয়েছেন।মৌসুম পরিবর্তনের ফলে আবহাওয়ার সাথে শরীর খাপ খাওয়াতে না পেরে অনেকেই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। কিন্তু পর্যাপ্ত চিকিৎসা সেবা ও বেড না থাকায় রোগীরা ঠিকমতো সেবা পাচ্ছেন না।সরেজমিনে দেখা যায়, চাহিদার তুলনায় বেড না থাকায় হাসপাতালের ওয়ার্ডের বারান্দা ও মেঝেতেই বিছানা করে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন অগণিত রোগী। শিশু ও মেডিসিন ওয়ার্ডে রোগীর ভিড়ে তিল ধারণের জায়গা নেই।এক রোগীর স্বজন বলেন, "বেড খালি নেই। জ্বর নিয়ে এসে মেঝেতেই থাকতে হচ্ছে। সেবাও ঠিকমতো পাওয়া যাচ্ছে না।"এ বিষয়ে রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, "রোগীর চাপ অনেক বেড়েছে। জনবল ও বেড সংকট রয়েছে। তবে জরুরি রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।"ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়া এবং হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।স্থানীয়দের দাবি, দ্রুত বেড, ডাক্তার ও প্রয়োজনীয় ঔষধের সরবরাহ নিশ্চিত করা হোক।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত