প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর এই প্রথম নিজ জেলা ঠাকুরগাঁও সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মোঃ তোফাজ্জল হোসেন , জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও) ||
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও দুই দিনের সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহামান্য রাষ্ট্রপতির এই আগমনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও সাজসাজ রব। স্থানীয় বাসিন্দাদের মাঝেও বিরাজ করছে আনন্দ ও উদ্দীপনা। গত সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে এসংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বঙ্গভবনের প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি আগামী ৩০ ও ৩১ আগস্ট ঠাকুরগাঁও জেলা সফর করবেন। নির্ধারিত সফর শেষে আগামী ৩১ আগস্ট তার ঢাকায় প্রত্যাবর্তন করার কথা রয়েছে। চিঠিতে রাষ্ট্রপতির এই সফর ও তার সফরসঙ্গীদের গমনাগমনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা, আবাসন এবং উপযুক্ত যানবাহনের সুব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সফরের বিস্তারিত সূচি এবং অনুমোদিত সফরসঙ্গীদের তালিকা পরবর্তীতে যথাসময়ে পাঠানো হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। মহিমান্বিত এই সফরকে সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতিমূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত