প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
মতলবে প্রেমিক যুগলকে আটকে মারধর ও চাঁদা আদায়ের অভিযোগে গ্রেফতার ৩ জন
কাজী নজরুল ইসলাম , জেলা প্রতিনিধি (চাঁদপুর) ||
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রেমিক যুগলকে আটক ও মারধোর করে চাঁদা আদায়ের অভিযোগে ৩ জনকে আটক করেছে থানা পুলিশ।সোমবার ২৪ আগষ্ট রাতে উপজেলার ফরাজীকান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ |পুলিশ জানায়, ওই দিন রাতে আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবক তার প্রেমিকাকে নিয়ে ফরাজীকান্দি ওয়েশিয়া দরবার শরীফ জিয়ারত শেষে ফিরছিলেন। পথিমধ্যে মেজবাহ উদ্দিন, গোলাম হাবিব সুজন, জিসান মাহমুদ, আরিফুর রহমান ও সোলেমানসহ কয়েকজন তাদের পথরোধ করে জি ম্মি করে ফেলে। পরে অভিযুক্তরা তাদের স্থানীয় শিকদার বাড়ীর একটি ঘরে আটকে রেখে মারধর করে এবং ৫০ হাজার টাকা চাঁ দা দাবি করে।একপর্যায়ে ভু ক্তভোগী যুবক বিকাশের মাধ্যমে ৩১ হাজার টাকা পরিশোধ করেন। বাকি টাকার জা মানত হিসেবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি রেখে ভয়ভীতি দেখিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।এ ঘটনার পর মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিন আসামি কে গ্রেফতার করেন পুলিশ জানায়, | এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল উ দ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত