প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
পোরশায় পবিত্র ঈদুল মিলাদুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর পোরশায় পবিত্র ঈদুল মিলাদুন্নবী (সা.) ২০২৬ খ্রিস্টাব্দে উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান সম্পর্কে বক্তব্য রাখেন।এ সময় পোরশা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ মহানবী (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত