প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
ওয়ারেন্টের ভিত্তিতে দুই আসামি গ্রেফতার, আটক একজন মাদক ব্যবসায়ী
মো: কালাচান, উপজেলা প্রতিনিধি সারিয়াকান্দি (বগুড়া) ||
বগুড়ার সারিয়াকান্দিতে পৃথক অভিযানে আদালতের পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজন সাজাপ্রাপ্ত আসামি এবং অপরজন পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী।সারিয়াকান্দি থানার চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের অভিযান পরিচালনা করে সিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইয়াকুব আলী (পিতা- ইসমাইল মন্ডল), সাং-কামালপুর, পোস্ট-চন্দনবাইশাকে গ্রেফতার করা হয়।অপরদিকে, সারিয়াকান্দি থানার অভিযান টিম জিআর পরোয়ানাভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী মো. আহসান হাবিব শাওন (পিতা- মৃত আব্দুল জলিল প্রাং), সাং-কৈয়েরপাড়া, থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।পুলিশ জানায়, গ্রেফতার দুই আসামিকে থানায় নিয়ে আসার পর গত ২২ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।সারিয়াকান্দি থানা পুলিশ জানায়, আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত