প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেজে কী পোস্ট করা উচিত, ‘কমনসেন্স’ থাকা দরকার: সারজিস
স্টাফ রিপোর্টার। ||
একটি দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে কী ধরনের বিষয়বস্তু প্রকাশ করা উচিত, সে বিষয়ে কর্তৃপক্ষের ন্যূনতম সাধারণ বোধ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বুধবার (২৬ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টের মন্তব্য ঘরে তিনি এ প্রতিক্রিয়া জানান।মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া বিশেষ সাক্ষাৎকারের প্রচারণামূলক পোস্ট দেওয়া হয়। পোস্টে বলা হয়, প্রতিমন্ত্রী সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের ভিডিওর লিংক প্রথম মন্তব্যে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে মন্ত্রীর ব্যক্তিগত সাক্ষাৎকারের লিংক প্রচারের বিষয়টি নিয়ে আপত্তি জানান সারজিস আলম। ওই পোস্টের মন্তব্যে তিনি লেখেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কী পোস্ট করা উচিত সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’এদিকে সারজিস আলমের মন্তব্য এবং বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা হওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ওই নির্দিষ্ট পোস্টে সাধারণ ব্যবহারকারীদের মন্তব্য করার সুযোগ সীমিত করে দেয়।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত