প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন ও পুরস্কার বিতরণ।
আবু বক্কার , উপজেলা প্রতিনিধি শ্যামনাগর ||
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসায় বর্ণাঢ্য অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসুল পরিবেশনের পর মহানবী (সা.) এর জীবন ও আদর্শের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকরা বলেন, মহানবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করলেই শিক্ষার্থীরা সৎ, আদর্শবান নাগরিক হয়ে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।পরে মাদ্রাসায় আয়োজিত কুরআন তেলাওয়াত, হামদ-নাত, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "মহানবী (সা.)-এর আদর্শে আমাদের প্রিয় শিক্ষার্থীরা আলোকিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।"অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত