প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
সীরাতুন্নবী উপলক্ষে আলীকদম জামায়াতের আলোচনা সভা ও দোয়া
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে সীরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) বিকেল ৫টায় আলীকদম উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাশুক এলাহী। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি সোয়াইবুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ।বক্তারা বলেন, আজ আমরা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করতে সমবেত হয়েছি। তিনি ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমত ও উত্তম আদর্শের প্রতীক।রাসুল্লাহ (সা.) আমাদের সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, মানবতা, ক্ষমাশীলতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। তাঁর জীবন শুধু আলোচনা করার বিষয় নয়; বরং তাঁর আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করাই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।আজকের এই পবিত্র আয়োজনে আমরা প্রতিজ্ঞা করি—কুরআন ও সুন্নাহর শিক্ষা অনুসরণ করব, মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা দেখাব এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখব।সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব সাদেক মিয়া, অফিস সম্পাদক আবু সুফিয়ান, সদর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক, নয়াপাড়া ইউনিয়ন সভাপতি মুরাদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত