প্রিন্ট এর তারিখ : ২৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬
কুড়িগ্রামে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
স্টাফ রিপোর্টার। ||
‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের নিয়ে ‘A+ সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে পৌর অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়। পরে তাদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। এ ছাড়া বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, ডাঃ মো. আমিনুর রহমান ও ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন।বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ নেতৃত্বের গুরুত্বপূর্ণ শক্তি। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয়ে ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও এটিই চূড়ান্ত লক্ষ্য নয়। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সূত্র: ঢাকা ওয়াচ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত