প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
বন্যা ও ভূমিধসে নেপালে উদ্ধারকাজে ২ হাজার সেনা মোতায়েন
ডেক্স রিপোর্ট। ||
বন্যাকবলিত এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য নেপালে ২ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। তিব্বত সীমান্তবর্তী নেপালের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে পৌঁছেছে।স্থানীয় সময় বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে তুষারধস ও আকস্মিক বন্যার ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনো ৪০৩ জন নিখোঁজ রয়েছেন।কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ৩৪১ জন বিদেশি নাগরিকের মধ্যে বেশিরভাগই ভারতীয়।নেপাল সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজরাম বাসনেট বিবিসিকে জানান, দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাসুয়া ও নুওয়াকোট জেলায় সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।তিনি জানান, এখন পর্যন্ত বন্যায় আটকে পড়া ৯৭ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন ত্রিশুলি-এ জলবিদ্যুৎ প্রকল্পের একটি টানেলের ভেতরে আটকা পড়েছিলেন।উদ্ধার ও তল্লাশি কার্যক্রমে নেপাল পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরাও অংশ নিচ্ছেন।এদিকে তিব্বতের গিয়িরং কাউন্টিতে কাদাধসের ঘটনায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত