প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
কট্টরপন্থী আরএসএসকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধের দাবি
ডেক্স রিপোর্ট। ||
ভারতের ক্ষমতাসীন বিজেপির আদর্শিক সংগঠন ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে দেশটিতে ব্যাপক বিতর্ক দেখা দিয়েছে।আগামী ২৯ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত একটি অনুষ্ঠানে মোহন ভাগবতের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তবে এ আয়োজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক ও মানবাধিকার মহল তীব্র আপত্তি জানিয়েছে।যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ) মার্কিন সরকারের কাছে আরএসএসের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সংগঠনটির প্রধান মোহন ভাগবতের বিরুদ্ধে নির্দিষ্ট কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে। একই সঙ্গে তাঁর মার্কিন ভিসা বাতিলেরও সুপারিশ করেছে কমিশন।ইউএসসিআইআরএফের চেয়ারম্যান আসিফ মাহমুদ এক বিবৃতিতে বলেন, ভারতে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন এবং সংখ্যালঘুদের ওপর চলমান নিপীড়নের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকায় আরএসএস কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সৌজন্য বা উচ্চপর্যায়ের যোগাযোগ রাখা উচিত নয়।নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিসহ আরও কয়েকজন প্রভাবশালী নেতাও মোহন ভাগবতের এই আয়োজনের আনুষ্ঠানিক বিরোধিতা করেছেন।তবে ইউএসসিআইআরএফের প্রতিবেদন ও সুপারিশ প্রত্যাখ্যান করেছে ভারত সরকার। তাদের দাবি, প্রতিবেদনটি একপেশে, পক্ষপাতদুষ্ট এবং ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা একটি প্রচেষ্টা।উল্লেখ্য, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অভিযোগ করে আসছে, সাম্প্রতিক বছরগুলোতে ভারতে মুসলিমসহ বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য, নাগরিকত্ব আইন এবং সম্পত্তি ধ্বংসের মতো কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক নির্যাতন বেড়েছে।
সূত্র: প্রতিদিনের সংবাদ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত