প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রিজভী
স্টাফ রিপোর্টার। ||
জুলাই অভ্যুত্থানের সময় ফ্যাসিবাদ প্রতিরোধে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান গাইতে গাইতে রাজপথে নেমেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদ প্রতিহত করতে শিক্ষার্থীরা নজরুলের গান গেয়ে রাস্তায় নেমেছিল। তাঁর গান ও কবিতা মানুষকে সাহসী হতে অনুপ্রেরণা দেয়। বর্তমানে নতুন করে নজরুলচর্চা শুরু হয়েছে। আমাদের প্রতিটি পদক্ষেপের সঙ্গেই নজরুল অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছেন।তিনি আরও বলেন, সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে কাজী নজরুল ইসলামের বিচরণ ছিল না। সমাজের বৈষম্যের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। তাঁর দ্রোহ সব সময়কে অতিক্রম করে যায়। শুধু সামাজিক অন্যায়ের বিরুদ্ধেই নয়, নানা ধরনের চাপ ও হুমকি উপেক্ষা করেও তিনি বিপ্লবের বার্তা ছড়িয়ে দিয়েছেন।রিজভী বলেন, বাংলাভাষীদের মধ্যে নজরুলের মতো এত বড় প্রতিভা আর নেই। জুলুম-নির্যাতনের মুখে পড়লে তাঁর কবিতাই মানুষকে প্রতিবাদের শিক্ষা দিয়েছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নজরুলই আমাদের শক্তি।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত