প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
ধামইরহাটে আত্রাই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর (শিমুলতলী) এলাকায় আত্রাই নদীতে এ ঘটনা ঘটে।নিহত জিসান উন নবী রসপুর গ্রামের মো. তৌহিদুল ইসলামের ছেলে এবং তাওহিদ ইসলাম একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু একই সঙ্গে বাড়ি থেকে বের হয়ে অন্যদের সঙ্গে আত্রাই নদীতে মাছ ধরতে যায়। পরে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদী এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে একই এলাকার মো. মোশাররফ হোসেন নদীতে মাছ ধরার জন্য জাল ফেললে জালে দুই শিশুর মরদেহ উঠে আসে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত