প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬
চাঁদপুরে বৈদ্যুতিক অর্ধ শত ট্রান্সফরমার চুরি , দুশ্চিন্তায় পল্লী বিদ্যুৎ সমিতি
কাজী নজরুল ইসলাম , জেলা প্রতিনিধি (চাঁদপুর) ||
চাঁদপুরে গত কয়েক মাস ধরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। ঘন ঘন লোডশেডিং ও চোর চক্রের তৎপরতায় দিশেহারা হয়ে পড়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী। সবচেয়ে বেশি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে জেলার মতলব উত্তর উপজেলায়।চুরি নিয়ন্ত্রণে থানায় দায়সারা অভিযোগ দেয় পল্লী বিদ্যুৎ সমিতি। পরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের সহযোগিতা না করাকে দায়ী করছেন পুলিশ। লোডশেডিং আর ট্রান্সফারমার চুরির ঘটনায় চাঁদপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি বছরে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় অর্ধশত ট্রান্সফারমার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে শুধু মতলব উত্তর উপজেলায় আগস্ট মাস পর্যন্ত ২৮টি ট্রান্সফারমার চুরি হয়। এ ছাড়া হাজীগঞ্জ, কচুয়া ও শাহরাস্তি উপজেলায় চলতি বছরে এ পর্যন্ত ১২টি ট্রান্সফরমার চুরি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি - ২ এর ডিজিএম আতিকুজ্জামান চৌধুরী বলেন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফর্মার চুরির ঘটনা তুলনামূলক বেশি ট্রান্সফরমার চুরি বন্ধের রোধে গ্রাহকদের সচেতন করতে মাইকিং ও বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করা হয়েছে চুরির সাথে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে অপরদিকে মতলব উত্তর উপজেলার এক ভুক্তভোগী বলেন, ট্রান্সফর্মার চুরি হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ পল্লী বিদ্যুতের গ্রাহকেরা চুরি হওয়ার পর নতুন ট্রান্সফরমার স্থাপন করতে গ্রাহকদের অর্থ দিতে হচ্ছে পাশাপাশি লোডশেডিং ও বাড়ছে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফুর রহমান বলেন, ট্রান্সফর্মার চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত