প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
‘দুষ্ট’ লোকেরা রুমিন ফারহানার মধ্যে হাসিনার ছায়া দেখছে: রাশেদ খান
স্টাফ রিপোর্টার। ||
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা আপার মধ্যে এখন ‘দুষ্ট’ লোকেরা ফ্যাসিস্ট শেখ হাসিনার ছায়া দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।তিনি বলেন, চায়ের দোকানে মানুষজন আলোচনা করছে, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বক্তব্যের সুরে কথা বলছেন। এমনকি সংসদে তিনি আওয়ামী লীগ তথা শেখ হাসিনার উপযুক্ত প্রতিনিধি হয়ে উঠেছেন বলেও আলোচনা চলছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।ফেসবুক পোস্টে তিনি লেখেন, গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ‘দুষ্ট’ সমন্বয়করা হাসনাত আব্দুল্লাহকে মজা করে ‘হাসিনার আব্দুল্লাহ’ নামে ডাকতে শুরু করেন। একইভাবে, ডিবি হেফাজতে নাহিদ-আসিফরা মার খাওয়ার সময় পুকুরপাড়ে হাসনাত-সারজিসদের জুস খেতে দেখে ‘দুষ্ট’ পুলিশ সদস্যরা বলাবলি করছিলেন, গণঅভ্যুত্থানের রক্তের সঙ্গে বেইমানি করার কারণেই ডিবি হেফাজতে থেকেও হাসনাত-সারজিসরা বুকে বাতাস লাগিয়ে ঘুরতে পারছেন।তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি নেতা ‘হাসিনার আব্দুল্লাহ’ বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকেই ‘দুষ্ট’ লোকেরা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পাচ্ছে।রাশেদ খান আরও বলেন, চায়ের দোকানে এখন লোকজনের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে, রুমিন ফারহানা স্বতন্ত্র সংসদ সদস্য হয়েও শেখ হাসিনা ও আওয়ামী লীগের বক্তব্যের মতো কথা বলছেন। সংসদে তিনি আওয়ামী লীগ তথা শেখ হাসিনার যোগ্য প্রতিনিধি হয়ে উঠেছেন বলেও তারা বলাবলি করছে।তবে রাশেদ খান দাবি করেন, এগুলো সবই ‘দুষ্ট’ লোকদের কথা; এর কোনোটিই তার নিজের বক্তব্য নয়।
সূত্র: ঢাকা ডাইরি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত