প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান, তবে যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরির আহ্বান
ডেক্স রিপোর্ট। ||
যুক্তরাষ্ট্র যদি উপলব্ধি করে যে চাপ প্রয়োগ করে কোনো ফল অর্জন করা সম্ভব নয় এবং আস্থা তৈরির উদ্যোগ নেয়, তাহলে কূটনৈতিক আলোচনা আবারও সঠিক পথে ফিরতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কূটনীতির পথে ফিরে যাওয়া অসম্ভব নয়।তবে আলোচনায় ফিরতে হলে যুক্তরাষ্ট্রকে আস্থা তৈরির পদক্ষেপ নিতে হবে, সম্মানজনক ভাষায় কথা বলতে হবে, ইরানের অধিকারকে স্বীকৃতি দিতে হবে এবং নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলে উল্লেখ করেন আরাগচি।তিনি বলেন, ওয়াশিংটন যদি বুঝতে পারে যে চাপ প্রয়োগ করে কোনো সুফল পাওয়া যায় না, তাহলে কূটনৈতিক আলোচনায় ফেরার সুযোগ তৈরি হতে পারে।আরাগচির বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ওয়াশিংটনের আচরণ ও নীতিতে পরিবর্তন আনা তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং নতুন করে আলোচনার পরিবেশ তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত।এদিকে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে তার ‘গঠনমূলক ও সৃজনশীল’ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।তবে ওই বৈঠকে নির্দিষ্টভাবে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি আরাগচি।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যেও ইরানের এমন বক্তব্য কূটনৈতিক যোগাযোগ চালু রাখা এবং আলোচনার পথ খোলা রাখার আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: রয়টার্স
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত