প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
ওআইসির নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ
ডেক্স রিপোর্ট। ||
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ।বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠকে তাকে নতুন মহাসচিব নির্বাচিত করা হয়।এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ওআইসি।৬৬ বছর বয়সী ইসমাইল উলদ শেখ আহমেদ ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।এর আগে তিনি ইয়েমেনে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত হিসেবে কাজ করেছেন। পাশাপাশি লিবিয়া ও সিরিয়ায় জাতিসংঘ পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রমেও দায়িত্ব পালন করেছেন তিনি।
সূত্র: এসআইএস
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত