প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
আফগানিস্তানের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে সংলাপে প্রস্তুত পাকিস্তান: আন্দ্রাবি
ডেক্স রিপোর্ট। ||
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে সরকার পর্যায়ে আলোচনায় বসার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে অনুষ্ঠিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।তাহির হুসাইন আন্দ্রাবি বলেন, রাষ্ট্রীয় পর্যায়ের সংলাপের জন্য পাকিস্তান উন্মুক্ত। তবে যেকোনো আলোচনার প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করতে হলে বাস্তব ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন হবে। তিনি বলেন, সংলাপ আয়োজনের আগে তালেবানকে নিশ্চিত করতে হবে যে আফগানিস্তানের ভূখণ্ড পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা হবে না।তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে যেকোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়ার সঙ্গে বাস্তবসম্মত এবং যাচাই করা যায়—এমন পদক্ষেপ থাকতে হবে।এর আগে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা 7 দেশের জন্যই কল্যাণকর নয়। ইমারাতে ইসলামিয়া কোনো দেশের সঙ্গেই উত্তেজনা চায় না, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে নয়। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে নিতে তারা কাজ করছে বলেও জানান তিনি।রাজনৈতিক বিশ্লেষক জান্নাত ফাহিম চাকরি বলেন, ইমারাতে ইসলামিয়া বরাবরই জানিয়েছে যে তারা পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তানও বাস্তব পদক্ষেপের মাধ্যমে দেখাবে যে তারা আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা চায় না এবং সংলাপকে গুরুত্ব দেয়। তার মতে, দুই দেশের চলমান উত্তেজনা কোনো পক্ষের স্বার্থেই সহায়ক নয়।প্রসঙ্গত, পাকিস্তানের অভিযোগ, দেশটির বিরোধীরা আফগান ভূখণ্ড ব্যবহার করছে। অন্যদিকে, ইমারাতে ইসলামিয়া পাকিস্তানের বিরুদ্ধে তাদের বিরোধীদের সমর্থন ও অস্ত্র সরবরাহের অভিযোগ করে আসছে। এসব বিষয়ও দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা অব্যাহত থাকার পেছনে ভূমিকা রেখেছে। এই উত্তেজনা আর কতদিন স্থায়ী হবে, তা এখনো অনিশ্চিত।
সূত্র: তেলো নিউজ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত