প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
ডেক্স রিপোর্ট। ||
নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৩৮ জনে পৌঁছেছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা এখনো চূড়ান্ত নয়। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলছে। পাশাপাশি বিভিন্ন জেলার তথ্য একত্র করার কাজও অব্যাহত রয়েছে। এ ছাড়া শত শত মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।গত বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া ও আশপাশের জেলাগুলোতে ভয়াবহ পলি ও বরফধসের পর আকস্মিক এই বিপর্যয় ঘটে। এর ফলে ভোটেকোশি ও ত্রিশূলি নদীতে হঠাৎ তীব্র প্লাবন দেখা দেয়।অল্প সময়ের মধ্যেই প্রবল স্রোতে ঘরবাড়ি, সেতু, সড়ক ও বিভিন্ন অবকাঠামো ভেসে যায়। এতে বিস্তীর্ণ অঞ্চল এবং বহু যাত্রী দেশের অন্যান্য অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
সূত্র: দ্য কাঠমুন্ডু পোস্ট
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত