প্রিন্ট এর তারিখ : ২৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬
ঝালকাঠির রাজাপুরে মাদক ও দেশীয় অস্ত্রসহ ১ জন আটক, ৬ মাসের কারাদণ্ড
আব্দুল্লাহ আল নোমান, জেলা প্রতিনিধি ঝালকাঠি ||
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ও দেশীয় অস্ত্রসহ মোঃ বাদশা গাজী নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।বৃহস্পতিবার রাতে উপজেলার নাপিতের হাট এলাকায় এ অভিযান চালানো হয়। আটকৃত বাদশা গাজী ওই এলাকার বাসিন্দা।আটকের পর ঘটনাস্থলেই রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে দোষী প্রমাণিত হওয়ায় আসামি মোঃ বাদশা গাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।রাজাপুর উপজেলা প্রশাসন জানায়, মাদক ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত