প্রিন্ট এর তারিখ : ২৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান, বাসযোগ্য উপজেলা গড়ার প্রত্যয়
মোঃ মামুন, উপজেলা প্রতিনিধি মনপুরা ||
ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মনপুরা উপজেলা যুবদল।শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নেন উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের ঝোপঝাড়, আগাছা, লতাপাতা ও বিভিন্ন ধরনের আবর্জনা পরিষ্কার করা হয়।মনপুরা উপজেলা যুবদলের নেতাকর্মীদের এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পরিচ্ছন্নতা অভিযানে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন আহম্মেদ মোল্লা বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অঙ্গীকার অনুযায়ী বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দূষণমুক্ত করার যে লক্ষ্য রয়েছে, সেই লক্ষ্য বাস্তবায়নে মনপুরা উপজেলায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করতে চাই। আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নির্দেশে আমাদের পরিচ্ছন্নতা অভিযান চলমান থাকবে।”উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, “মনপুরা উপজেলাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। যুবসমাজ ও সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতেই আমরা মাঠে নেমে কাজ শুরু করেছি।”উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আঃ রহিম বলেন, “সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে আমাদের মনপুরা উপজেলাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব। আমরা চাই পরিচ্ছন্নতা কার্যক্রমে যুবসমাজ এগিয়ে আসুক এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মনপুরাকে একটি পরিচ্ছন্ন ও সুন্দর জনপদে পরিণত করুক।”
এ সময় উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত