প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
পুলিশ সুপারের নির্দেশনায় সাপাহারে বিশেষ অভিযান, ডাকাতসহ ৭ গ্রেপ্তার
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর সাপাহার থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। গতকাল দিন ও রাতব্যাপী পরিচালিত এ অভিযানে কুখ্যাত আলম ডাকাতসহ বিভিন্ন মামলার মোট ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।সাপাহার থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত আলমসহ চারটি জিআর মামলার আসামি এবং তিনটি নিয়মিত মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার করা হয় মোট ৭ জনকে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, সাপাহার থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত