প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু
স্টাফ রিপোর্টার। ||
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এনামুল হক আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।রোববার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, রোববার বাদ জোহর রাজারবাগে এনামুল হকের জানাজা অনুষ্ঠিত হবে।এনামুল হক ১৯৯১ সালের অক্টোবর থেকে ১৯৯২ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি আইন কমিশনের সদস্য ছিলেন।দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।লেখক অনামিকা হক লিলি ছিলেন তাঁর সহধর্মিণী। তাঁদের সংসারে এক কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে।রাজশাহীর গোদাগাড়ীর সন্তান এনামুল হকের ভাতিজা রেহান আসিফ আসাদ বর্তমানে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এনামুল হকের ভাই ব্যারিস্টার আমিনুল হক ২০০১ সালে খালেদা জিয়া সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাঁর আরেক ভাই এবং আসাদের বাবা আসাদুজ্জামান বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ছিলেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত