প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং বিমান কিনতে রাজি বাংলাদেশ: সার্জিও গোর
ডেক্স রিপোর্ট। ||
যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রাথমিকভাবে দেওয়া অর্ডারের চেয়ে আরও বেশি বোয়িং বিমান কেনার বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশ। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোর।রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসা করতে গিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া বোয়িং চুক্তির প্রসঙ্গ তুলে ধরেন সার্জিও গোর।তিনি জানান, নতুন এই সমঝোতার আওতায় বাংলাদেশ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।পোস্টে সার্জিও গোর আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চ বেতনের কর্মসংস্থানের সুযোগ তৈরি, ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ আকর্ষণ এবং মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সূত্র:ইনডিপেনডেন্ট
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত