প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
দায়িত্বশীলদের নৈতিক উন্নতি ও সাংগঠনিক কার্যক্রমে গুরুত্ব দেওয়ার আহ্বান জেলা জামায়াত আমিরের।
আবু বক্কার , উপজেলা প্রতিনিধি শ্যামনাগর ||
দায়িত্বশীলদের নৈতিকভাবে উন্নতি, সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এবং গণসংযোগসহ সাংগঠনিক কার্যক্রম আরও গুরুত্বের সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।সোমবার (৩১ আগস্ট) সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবন পিকনিক কর্নারে শ্যামনগর উপজেলা জামায়াতের উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।শিক্ষা শিবিরে সকাল ১০টায় নারী ও বিকাল সাড়ে ৩টায় পুরুষ শাখার আলাদা সেশনে দারসুল কুরআন, আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা, ওয়ার্ড ও ইউনিট পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা এবং স্থানীয় নির্বাচন প্রেক্ষিতে ইনফাক ফি সাবিলিল্লাহসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, "দায়িত্বশীলদের নৈতিকভাবে উন্নতি করতে হবে। পদস্খলন হলে সাংগঠনিকভাবে কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে। সামাজিক অঙ্গনেও দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।"তিনি বলেন, ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে তার নেতৃত্বে জামায়াতের সরকারের বিকল্প নেই।জুলাই আন্দোলনের শহীদদের ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়ন করতে হবে, কিন্তু সরকার এ রায় বাস্তবায়নে গড়িমসি করছে। এসময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করে তিনি বলেন, অন্যায়-জুলুমের লাগাম না টানলে সরকারের পরিণতি ভালো হবে না।শিক্ষা শিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুজাম্মিল হক।এছাড়া আনুগত্য, পরামর্শ ও মুহাসাবা বিষয়ে আলোচনা করেন উপজেলা আমির মু. আবদুর রহমান। নারী শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা মহিলা বিভাগীয় সেক্রেটারি ফাতিমা আজম এবং পুরুষ শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য দেন জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা নায়েবে আমির মাওলানা মইনুদ্দিন মাহমুদ।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াত নেতা অধ্যাপক আব্দুল জলিল, মাওলানা আব্দুল মজিদ, উপজেলা নায়েবে আমির সাবেক অধ্যক্ষ মাওলানা এইউএম গোলাম বারী, সাবেক অধ্যাপক ফজলুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদ, মাওলানা আমিনুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত