প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
ওলামা অ্যালায়েন্সের ঢাকা উত্তর কমিটি ঘোষণা, নেতৃত্বে খায়রুল বাশার ও ফেরদৌস শুভ
স্টাফ রিপোর্টার। ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ওলামা সংগঠন ‘ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স (NUA)’-এর ঢাকা মহানগর উত্তর শাখার ২৩ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার উদ্দেশ্যে আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।রোববার (৩০ আগস্ট) ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদী ও সদস্য সচিব সানাউল্লাহ খান যৌথভাবে স্বাক্ষর করে নতুন কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।নতুন ঢাকা মহানগর উত্তর কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা খায়রুল বাশার। সদস্য সচিব করা হয়েছে মাওলানা ফেরদৌস আহমদ শুভকে।কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও বাংলাধ্বনি সহসম্পাদক অ্যাক্টিভিস্ট মাওলানা ত্বহা মাহমুদ।কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মাওলানা ইলিয়াস হাসান নোমান। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি তাওহীদুল ইসলাম, মাওলানা নোমান আহমদ ও মাওলানা আলীমুজ্জামান আল মাদানী।যুগ্ম সদস্য সচিব পদে রয়েছেন কে এম মামুন, মাওলানা মুহাম্মদুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম সাইফি ও মুফতি জুনাইদ। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফারহান আব্দুল্লাহ ও মাওলানা ইদ্রিস হোসাইনকে।এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে এস এম জিকরুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক হিসেবে মুফতি সানোয়ার হোসাইন, অর্থ সম্পাদক হিসেবে মাওলানা শাহীন আহমদ এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে আসাদুল্লাহ আল গালিবের নাম ঘোষণা করা হয়েছে।সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইনজিমামুল ইসলামের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব নতুন এই কমিটির অনুমোদন দিয়েছে।এক যৌথ বিবৃতিতে নবগঠিত কমিটির নেতারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে আলেম সমাজের অধিকার রক্ষা, জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন এবং ইসলামি মূল্যবোধের প্রসারে ঢাকা মহানগর উত্তর ওলামা অ্যালায়েন্স রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
সূত্র: বাংলার ধ্বনি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত