প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রয়োজন অনুযায়ী বোয়িং কেনা হবে, কোনো চাপের কারণে নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার। ||
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কোনো ধরনের চাপ নেই; দেশের প্রয়োজন বিবেচনা করেই এসব উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য বিমানের ৭০ থেকে ৮০টি উড়োজাহাজ প্রয়োজন। সেই প্রয়োজনের ভিত্তিতেই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হবে।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনা অব্যাহত থাকবে। তবে এটি কোনো চাপের কারণে নয়, বরং প্রয়োজনের কারণেই কেনা হবে।গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি কর্মসূচির অনুমোদন না দেওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ঘটনা বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক।প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে হুমায়ুন কবির জানান, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত