প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁর মান্দায় আ-গ্নেয়া-স্ত্রসহ কিশোর গ্যাং/য়ে/র দুই সদস্য গ্রেপ্তার
মোঃআক্তারুজ্জামান, মাল্টিমিডিয়া প্রতিনিধি নওগাঁ ||
নওগাঁর মান্দায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুলতান ও পারভেজ নামে দুইজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মান্দা থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ ঘটনায় মান্দা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত