প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
কিয়েভে রুশ হামলায় নিহত ১২
ডেক্স রিপোর্ট। ||
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে সংঘটিত এ হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভে এটি টানা ষষ্ঠ দিনের রুশ হামলা। গত পাঁচ দিন ধরে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা হচ্ছে। এতে আবাসিক ভবন, গুদাম ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাজধানীর লাখো মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা জানান, রাতভর চালানো এ হামলায় রুশ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আবাসিক এলাকা এবং রেল অবকাঠামোতে আঘাত হানে।এই হামলায় কিয়েভে আটজন নিহত হন এবং শহরের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে সংস্থা জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় একটি রেল ডিপো ও অন্যান্য রেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের ছয়জন কর্মী নিহত হয়েছেন।কিয়েভের বাইরে বোরিসপিল এলাকায় একটি আবাসিক ভবনসহ বিভিন্ন স্থানে হামলায় চারজন নিহত ও ১৩ জন আহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন।ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, তারা রাশিয়ার পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবে দেশটির কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত মার্কিন তৈরি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে আসছে।এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দেশটির মিত্রদের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং বিদেশে জব্দ থাকা রুশ সম্পদ ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় ব্যবহারের বিষয়টি পুনরায় আলোচনায় আনার আহ্বানও জানান তিনি।
সূত্র: রয়টার্স
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত