প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
সৈয়দপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধান অতিথি এমপি বিলকিস ইসলাম
তানজিল সুবহা , জেলা প্রতিনিধি নীলফামারী ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) জনাব আব্দুল খালেক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব বিলকিস ইসলাম।সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাঃ শাহীন আকতারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বহুদূরদর্শী চিন্তা থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম পেরিয়ে দলটি আজ দেশের অন্যতম গণমানুষের রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিলকিস ইসলাম দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, দেশ ও জনগণের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে শহীদ জিয়ার আদর্শ ধারণ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দলের প্রতিষ্ঠাতা চেয়ারপারসনের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সভায় সৈয়দপুর রাজনৈতিক জেলা ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত