প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
রিজভী: ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের অর্থ জনগণকেই ফেরত দিচ্ছে বিএনপি
স্টাফ রিপোর্টার। ||
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা বিদেশে অর্থ পাচার করেছেন। বিপরীতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে তারেক রহমান জনগণের অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দিচ্ছেন।বুধবার সকালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত ৩০০ বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।রিজভী বলেন, মেগা প্রকল্পের নামে শেখ হাসিনা কিছু উন্নয়নমূলক কাজ করলেও এর বড় একটি অংশ বিদেশে পাচার করা হয়েছে। অবশিষ্ট অর্থের একটি অংশ নেতাকর্মীদের পকেটে গেছে বলেও তিনি অভিযোগ করেন।তিনি বলেন, বিএনপি জনগণের অর্থ জনগণের কাছেই ফিরিয়ে দেওয়ার কাজ করছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং বৃক্ষরোপণ কর্মসূচি এর বড় উদাহরণ।এ সময় সরকারের ছয় মাসের সময়ে দৃশ্যমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সূত্র: বাংলার ম্যাগাজিন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত