প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
কমল এলপিজি সিলিন্ডারের দাম
নিজস্ব প্রতিবেদক ||
সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বর মাসের জন্য এলপিজির নতুন মূল্য নির্ধারণের কথা জানায় বিইআরসি। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।বিইআরসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী, ৫ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, ১২ দশমিক ৫ কেজি ১ হাজার ৬৫২ টাকা, ১৫ কেজি ১ হাজার ৯৮২ টাকা এবং ১৬ কেজি ২ হাজার ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া ১৮ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ৩৭৮ টাকা, ২০ কেজি ২ হাজার ৬৪২ টাকা এবং ২২ কেজি ২ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।অন্যদিকে, ২৫ কেজির সিলিন্ডার ৩ হাজার ৩০৩ টাকা, ৩০ কেজি ৩ হাজার ৯৬৪ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৩৬০ টাকা এবং ৩৫ কেজি ৪ হাজার ৬২৪ টাকায় বিক্রি হবে।এ ছাড়া ৪৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯৪৫ টাকা।এর আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা। নতুন সিদ্ধান্তে এই সিলিন্ডারের দাম ১৩ টাকা কমেছে।
বিইআরসি একই সঙ্গে অটোগ্যাসের দামও সেপ্টেম্বর মাসের জন্য পুনর্নির্ধারণ করেছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত