প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
বোদায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ আনোয়ার হোসেন রনি , উপজেলা প্রতিনিধি বোদা (পঞ্চগড়) ||
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।বুধবার বিকেলে বোদা উপজেলা বিএনপি ও বোদা পৌর বিএনপির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বোদা ধানহাঁটি মাঠ থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ধানহাঁটি মাঠে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা।আলোচনা সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক লক্ষ্য নিয়ে আলোচনা করেন।কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তাদের উপস্থিতিতে পুরো আয়োজনটি পরিণত হয় উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত